মেহেরপুর গাংনী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা উপস্থিত থেকে বাছাই প্রক্রিয়া দেখ ভাল করেন। এসময় সচিব আব্দুল মতিন সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিত ছিলেন।