টপ নিউজ

গাংনীতে উপজেলা ব্যাপী সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

September 11, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে উপজেলা ব্যাপী সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। সাবেক ছাত্রনেতা মাস্টার আব্দুর রকিব এর সঞ্চালনায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদু, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মাস্টার খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওমর আলী তাপুসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্যায়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং সন্ধানী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক গনেশ দাস ও সন্ধ্যা রানী। উলুধ্বনি প্রতিযোগিতায় ২০ জন ও শঙ্খধ্বনি প্রতিযোগিতায় ২২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উলুধ্বনি প্রতিযোগিতায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনয় চন্দ্র বিশ্বাসের স্ত্রী জয়ন্তী রানী বিশ্বাস প্রথম স্থান, ভোমরদহ গ্রামের রহি সৌন্দ দাসের স্ত্রী বাসন্তী রানী বিশ্বাস দ্বিতীয় ও হাড়িয়াদহ গ্রামের প্রভাষ হালদারের স্ত্রী সুমি রানী হালদার তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে শঙ্খধ্বনি প্রতিযোগিতায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অমৃত বিশ্বাসের স্ত্রী রূপা বিশ্বাস প্রথমস্থান, একই ওয়ার্ডের বিনয় চন্দ্র বিশ্বাসের কন্যা পিংকি বিশ্বাস দ্বিতীয়স্থান ও কচিখালি জুগিন্দা গ্রামের সাধন হালদারের স্ত্রী মনিকা হালদার তৃতীয়স্থান অধিকার করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত কুমার পাত্র। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুশান্ত হালদার, ভজন, তপন, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।