বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে একদিনে ৭ডেঙ্গু রোগী শনাক্ত

By মেহেরপুর নিউজ

August 25, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে একদিনে ৭জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

রবিবার রক্ত পরীক্ষার মাধ্যমে ৭ জনের শরীরে ডেঙ্গু এনএস-১ পজেটিভ পান চিকিৎসকরা। গত ৭ দিনে মেহেরেপুর জেনারেল হাসপাতালে ৪ জন,জেলার মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন চিকিৎসা নিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ধানখোলা গ্রামের ইয়াদ আলী জানান, গত শুক্রবার থেকে শরীরে জ্বর ও প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। ঔষধ খেয়ে কোনো ফল না পেয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে, আমার ডেঙ্গু জ্বর হয়েছে। বর্তমান চিকিৎসা নিচ্ছি। গাংনী থানা পাড়ার শরিফুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে চিকিৎসা নিচ্ছি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী জানান, প্রতিদিনই হাসপাতালে সম্ভাব্য ডেঙ্গু রোগীর ভীড় বাড়ছে। হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষা করে আজ ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে। আর বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এডিস মশা।