মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের হজরত আলী’র স্কুল পড়ুয়া মেয়ে হালিমা খাতুন(১৫) বিষপান করে আত্বহত্যার চেষ্টা চালিয়েছে। কিন্তু সে চেষ্টা ব্যার্থ হয়েছে। হালিমা জোড়পুকুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বর্তমানে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে’র দায়িত্বরত চিকিৎসক জানান, হালিমার অবস্থা আশংকা জনক। জানা যায়য়,আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে পারিবারিক কলহের জের ধরে হালিমা খাতুন তার নিজ বাড়িতে থাকা বিষের বোতল নিয়ে ঘরের ভিতরে পান করে। এসময় পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে বিষ উত্তোলন করে। হালিমার পিতা হজরত আলী মেহেরপুর নিউজকে জানান, সকাল বেলায় স্কুলে যাবার জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে হালিমা বিষপান করে আত্ম হত্যার চেষ্টা চালায়।