বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে এনসিপির বসন্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

By Meherpur News

June 01, 2026

মেহেরপুর নিউজ:

গাংনী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বসন্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাংনী উপজেলা এনসিপি অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাংনী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেহেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আরিফ খান। জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. সবুজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মো. মুজাহিদুল ইসলাম, সদস্য শামীম আহমেদ আজম, আমীর হামজা, মো. সাজেদুর রহমান, কাজীপুর ইউনিয়নের প্রধান হাসানুজ্জামান, ষোলটাকা ইউনিয়নের প্রধান সাহারুল ইসলাম, মঠমুড়া ইউনিয়নের প্রধান মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় নাগরিক পার্টির আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় নতুন সদস্যদের দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।