বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে এমপি খােকনের জন্মদিনে এতিম শিশুদের মাঝে আল-কােরআন বিতরণ

By মেহেরপুর নিউজ

June 15, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকনের ৫৭তম জন্মদিন উপলক্ষে -এতিম শিশুদের মাঝে পবিত্র আল-কােরআন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গাংনী এতিমখানায় পবিত্র আল-কােরআন বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকনের জনসংযোগ প্রতিনিধি (অ্যাম্বাসেডর) সবুজ আহমেদ ব্যক্তিগত উদ্যােগে আল-কােরআন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সজিব ওয়াজেদ জয় পরিষদের গাংনী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ টােকন,সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।