গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আনন্দঘন পরিবেশে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সাঁড়া জাগানো গণমাধ্যম এশিয়ান টেলিভিশনের ৯ বছর পেরিয়ে ১০ বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনাড়ম্বর পরিবেশে এশিয়ান টিভির সাফল্য কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টিভির গাংনী উপজেলা প্রতিনিধি নুরুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান , জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক এ এস সায়েম পল্টু, সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম রিন্টু,সাংবাদিক মজনুর রহমান আকাশ,মাজেদুল হক মানিক, এম এ লিংকন, সাহাজুল সাজু, ফারুক আহমেদ, এ সিদ্দিকী শাহীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।