গাংনী প্রতিনিধি :
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জােটের প্রার্থীকে বিজয়ী করতে মেহেরপুরের গাংনীতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টি সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য নুর আহমেদ বকুল। সভায় অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের ১৪ দলীয় জােটের প্রার্থী ও সাবেক ছাত্রনেতা ডাক্তার এ এসএম নাজমুল হক সাগর।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মজনুল হক মজনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা রেজাউল ইসলাম রেজা,সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।