গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি ওয়ার্ডে ওয়ার্কার্স পার্টির আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে পূর্নগঠন ও গতিশীল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সােমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা বক্তব্য রাখেন।