গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে কটন কানেক্ট ও প্রাইমার্ক প্রতিনিধিদল সরেজমিনে তুলা ক্ষেত পরিদর্শন ও নিরীক্ষা (ভিজিট) করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাঠে কটন কানেক্ট-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. হারুনর রশীদ-এর নেতৃত্বে তুলা চাষীদের সাথে মতবিনিময় ও পরে মাঠ ঘুরে ঘুরে তুলা ক্ষেত পরিদর্শন করেন। একইভাবে শানঘাট গ্রামে মহিলাচাষীদের নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে উঠান বৈঠক করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইমার্কের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ইসমাইল হোসেন। সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইমার্কের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল। উপজেলার কসবা-ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে চাষীদের সাথে তুলা জমি প্রস্তুত,চাষ,পরিচর্যা, সার ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবস্থাপনা, তুলা উত্তোলন, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া বিষয়ক মতবিনিময় করেন। টিএমএসএস আইসিটি ডোমেইন এর বাস্তবায়ন ,প্রাইমার্ক সাসটেইনেবল প্রজেক্ট এর অর্থায়নে এই তুলা ক্ষেত পরিদর্শনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টিএমএসএস’র চুয়াডাঙ্গার প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রাইমার্কের কান্ট্রি রিপেজেন্টেটিভ মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ডের সিসিডিও কৃষিবিদ সেন দেবাশিষ, কটন উন্নয়ন অফিসার রাকিবুল ইসলাম সরকার, ধানখোলা কটন ইউনিট অফিসার এরশাদুল হক, ফিল্ড এক্সিকিউটিভ (এফ,ই) মঈনুল ইসলাম কাজল, মো. সোহানুর রহমান, আল আমিন রাকিব প্রমুখ। এসময় ভাটপাড়া,কসবা গ্রামের ৪০জন তুলা চাষী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যেই বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থকরী ফসল হিসাবে তুলা চাষে সকলকে এগিয়ে আসতে হবে। আপনাদের কষ্টার্জিত অর্থে উৎপাদিত বীজতুলার দাম বৃদ্ধি করতে আমরা কাজ করে যাচ্ছি। চাষীরা ভালো তুলা উৎপাদন করলে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে তুলা চাষীদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা গ্রামের মুকুল হোসেন, কাউছার আলী, আব্দুল ওহাবসহ বেশকয়েকজন চাষী । চাষীরা বলেন, তুলাবীজের মান উন্নত ও দাম কমাতে হবে। যথাসময়ে তুলা ক্রয় ও তুলার বাজার মূল্য বৃদ্ধি করলে আমাদের জন্য ভাল হয়।