সাহাজুল সাজু :
সরকার ঘোষিত কঠোর লকডাউনের শুরুর দিন মেহেরপুরের গাংনীতে প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে এখন পর্যন্ত বৃষ্টি চলছে।
এদিকে লকডাউনে গাংনী উপজেলা শহরের ওষধের দোকানপাট বাদে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মানুষ চলাচল নেই বললেই চলে। ভোর থেকে শহরে কিছু সংখ্যক পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল দেখা যায়নি। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে গাংনী উপজেলা শহরে বৃষ্টি ভিজে কাজ করছেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।