মেহেরপুর নিউজ, ১০ মে: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের উদ্যোগে কবিগুরু রবি ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষপদ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, জেলা জাতীয় কন্য শিশু এডভোকেসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ কুমার সেন, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, সমজুর মুর্শেদ শান্তি প্রমুখ। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।