বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

July 17, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে লকডাউন ঘোষণা করায় কর্মহীন বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে পড়েছে বেকায়দায়। অনেকের ঘরেই খাদ্য সংকট দেখা গেছে। এসব কথা বিবেচনা করে করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম।

শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নং ফোন করে যারা আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্য খাদ্য (ত্রাণ) সামগ্রী প্রদান করা হয়। আবেদনের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩০ জন উপকার ভোগীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং মেহেরপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তির সভাপতিত্বে উপজেলা নিবার্হী অফিসারের প্রতিনিধি হিসাবে প্রধান

অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করা, হাত মুখ ধৌত করা এবং মাস্ক ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন আপনারা করোনা ভাইরাসে আতঙ্কিত হবেন না। বিধি নিষেধ মেনে চলাফেরা করলে বেশীরভাগ লোক সুস্থ হয়ে উঠছে।

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, সরকার যেমন আপনাদের খাদ্য সংকটে সহায়তা করছেন। তেমনি আমাদেরকে সরকারী বিধি নিষেধ মানতে হবে। এসময় পিআইও অফিসের স্টাফ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।