মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে কাজ করতে অস্কৃতি প্রকাশ করায় পিটিয়ে মোশারেফ (৩০) নামের এক কৃষকের পা-ভেঙ্গে দিয়েছে মাঠরাখালী সহ সংঘবদ্ধ চক্র। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, তার ডান-পা ভেঙ্গে গেছে। জানা গেছে, ভরাট গ্রামের মোফাজ্জলের ছেলে কৃষক মোশারেফ কে একই গ্রামের মাঠরাখালী নাসির তাকে বৈতলা মাঠে পাটের বোঝা সরানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে শ্যালোমেশিন তুলতে বললে সে অস্বীকার করে।এ সময় নাসির তার সংঘবদ্ধ চক্র ডেকে তাকে বেধড়ক পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয় এবং তাকে শ্যালোমেশিন চুরির অপরাধ দিয়ে পুলিশ কে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে চাইলে পুলিশ গুরুতর আহত দেখে আটক না করে চলে যায়। পরে তাকে সংঘবদ্ধ চক্র টি উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় বলে আহত মোশারেফ জানান। তার অবস্থা আশংকা জনক হওয়ায় গাংনী হাসপাতাল কতৃপক্ষ তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ডকরে।