গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরী সেবা সংঘের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা বিআরডিবি অফিস কর্মশালার আয়োজন করে।
কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
কর্মশালা শেষে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের কিশােরী সংঘের সদস্যদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।