বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কৃষকলীগের উদ্যােগে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

September 28, 2021

 গাংনী প্রতিনিধি :

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে কেক কাটা,আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে গাংনী সুর্যােদয় স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে আলােচনা সভা, কেক কাটা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ও গাংনী পৌর কৃষকলীগের উদ্যােগে দােয়া ও কেক কাটা এবং আলােচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগের সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন। জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের অন্যতম সদস্য ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,কৃষকলীগের সিনিয়র নেতা আজিজুল হক,গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস,গাংনী পৌর কৃষকলীগের সভাপতি বদরুল আলম বুদু।

এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু, উপজেলা কৃষকলীগের সদস্য ও গাংনী সুর্যােদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,কৃষকলীগ নেতা আনােয়ার হােসেন, তাঁতিলীগ নেতা মনিরুল ইসলাম, কৃষকলীগ নেতা মােকাদ্দেস আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা আব্দুস সালাম,আনারুল ইসলাম মেম্বর,তারিক হােসেন,শমসের আলীসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।