বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কৃষকলীগের উদ্যােগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

September 28, 2022

 গাংনী প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল, কেককাটা,দােয়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যােগে মিছিল, কেককাটা, দােয়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি আনন্দ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। মিছিলে কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে গাংনী উপজেলা কৃষকলীগের কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেককাটা হয়। সবশেষে দােয়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ,কৃষকলীগ নেতা আমজাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা তন্ময় বিশ্বাস,মাহমুদ হাসিব প্রমুখ।