বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

April 19, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার এ উপলক্ষে আলােচনা সভা, কেককাটা ও ইফতার এবং দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলার চৌগাছা নুরবাগ মাদ্রাসায় ইফতার ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গাংনী উপজেলা কৃষকলীগের কার্যালয়ে কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেককাটেন ও বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাকিরুল ইসলাম,গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ