বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 20, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জালশুকা গ্রামে আলতাব হােসেন (৫০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কৃষক আলতাব জালশুকা গ্রামের বালিয়াপাড়ার আলী হােসেনের ছেলে।

সােমবার দিবাগত সন্ধ্যারাতে নিজ ঘরের আড়ায় গলায় রশি পেঁচানাে মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল। স্থানীয়রা জানান, আলতাব হােসেনের স্ত্রী চুয়াডাঙ্গার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরের আড়ার সাথে স্বামী আলতাবের মরদেহ ঝুলছে। কি কারণে স্বামী আত্মহত্যা করেছেন তা বলতে পারছেন না স্ত্রী জেসমিন খাতুন। তবে এলাকার একাধিক মানুষ জানান,স্ত্রীর পরকীয়ার কারণে অভিমানে আলতাব আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।