বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

By মেহেরপুর নিউজ

December 08, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ভর্তূকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় (ভর্তূকি মূল্যে) কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।