বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ প্রতিনিধির মন্ডপ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 03, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ভােলাডাঙ্গা,আমতৈল,শিমুলতলা ও বামন্দীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য ও মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস।

এসময় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অশােক চন্দ্র বিশ্বাস পূজা মন্ডের কার্যক্রমকে গতিশীল করার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।