গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বিজয়ার শুভেচ্ছা ও মন্দিরে আর্থিক সাহায্যে প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে গাংনী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাসের পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মন্দিরে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সঙ্গীত শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাহায্য প্রদান করেন,বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মহাদেব দাস, মটমুড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল গোসাই, গাঁড়াডোব পূজা উদযাপন কমিটির সভাপতি সিদাম দাস, ষোলটাকা পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল কর্মকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিত্যানন্দপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন হালদার, কচুইখালি পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব সাহা, চাঁদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শিপন কুমার, সাধারণ সম্পাদক বিনোদ দাস, ভোমরদহ পূজা উদযাপন কমিটির সভাপতি ভক্ত দাস, রায়পুর পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কুমার, হাড়িয়াদহ পূজা উদযাপন কমিটির সভাপতি চাঁদ কুমার, আমতৈল কর্মকার পাড়া পূজা উদযাপন কমিটি সভাপতি,মনোরঞ্জন কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম, বামন্দী পূজা উদযাপন কমিটির সভাপতি হরেকৃষ্ণ বেদ, মেহেরপুর হরিজন পল্লীর সাধারণ সম্পাদক অজয় ভারমা,মোনাখালী সভাপতি বিষু দাস,রাবি ছাত্র রামপ্রশাদ, ভোলাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রবিন কুমারসহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধন কুমার দাস।