গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ২দিনের মাস্টার ক্রাফটসপার্সন (এমসিপি) এর ওরিয়েন্টেশন সভার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার উদ্বোধন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওরিয়েন্টেশন সভার আয়োজন করে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)। ওরিয়েন্টেশন সভা পরিচালনা করেন দারিদ্র বিমোচন সংস্থার কো-অর্ডিনেটর কৃষিবিদ সাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার ফিল্ড অফিসার মোফাজ্জল হোসেন লিমন,ম্যানেজমেন্ট অফিসার শাহিন আলী।
কোভিট ১৯-এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়ীক কার্যক্রম পূনরায় সচল করার লক্ষে অর্থায়ন ও তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। সভায় গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।