টপ নিউজ

গাংনীতে কয়েলের আগুনে ছাগল-গরু হতাহত

By মেহেরপুর নিউজ

March 05, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১টি ছাগলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ ছাগল ও ৫টি গরু। এছাড়াও বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়। বৃহস্পিতবার দিবাগত রাত ১২ টার দিকে মাইলমারী গ্রামের কৃষক ফজলুর রহমানের গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গৃহকর্তা ফজলুর রহমান জানান,মশা তাড়ানাের জন্য গােয়ালঘরে কয়েল জ্বালিয়ে রাখছিলাম। গােয়ালঘরের পাশে রাখা বিচালীর গাদায় ওই কয়েলের আগুন লাগে। এ আগুন পুরাে গােয়ালঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগেই ১টি ছাগল মারা যায় ও ২টি ছাগল এবং ৫ গরু মারাত্বকভাবে আহত হয়। আহত গরু-ছাগলগুলাের শারীরিক অবস্থা ভালাে না। মারা যেতে পারে।