মেহেরপুর নিউজ, ১৯ মে: মেহেরপুরের গাংনীতে খাদ্য গুদাম কর্মকর্তা ফুল জামাত আলী কে পিটিয়ে আহত করেছে শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হবি। সোমবার দুপুরে সরকারী খাদ্য গুদামে গম না নেওয়ার অভিযোগে তাকে পিটিয়ে আহত করে। আহতবস্থায় খাদ্য গুদাম কর্মকর্তা ফুল জামাত আলী কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে। এ ঘটনায় গাংনী থানায় একটি এজাহার দায়ের করেছে ফুল জামাত আলী। গুদাম কর্মকর্তা ফুলজামাত আলী জানান,সিরিয়াল ভঙ্গ করে হাবিবুর রহমান হবির গম না নেওয়ায় অফিসে প্রবেশ তাকে পিটিয়ে আহত করেছে। এসময় নগত টাকা ও মালামাল লুটপাট করার অভিযোগ করেন তিনি। হাবিবুর রহমান হবি জানান, সরকারী খাদ্য গুদামে বেশ কয়েকদিন আগে গম আনলেও নানা অজুহাতে গুদাম কর্মকর্তা ফুল জামাত আলী গম না নিয়ে হয়রানী করছে। এছাড়া গুদাম কর্মকর্তা ফুল জামাত আলী তার কাছে ১০ হাজার টাকা দাবি করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি মারপিট ও লুটপাটের অভিযোগ অশ্বিকার করে বলেন সামান্য হাতা হাতির ঘটনা ঘটেছে। হাবিবুর রহমান হবি জাতীয় শ্রমিকলীগ গাংনী উপজেলা শাখার সভাপতি ও বামুন্দী গ্রামের বাসিন্দা। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন,পুলিশ সুপার হামিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।