গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মুজিববর্ষে কোভিড-১৯ অনুসরণ-এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেমিনারের আয়োজন করে।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ,অ্যাডভোকেট শফিকুল ইসলাম,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমুখ। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।