বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গণিত পরিবারের উদ্যােগে ইফতার ও দােয়া মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 20, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে গণিত পরিবারের উদ্যােগে ইফতার ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা গণিত পরিবারের সভাপতি সাঈফ হাসান কৌশিক। এসময় উপস্থিত ছিলেন গণিত পরিবারের সদস্যসহ মুসলিম সম্প্রদায়ের মানুষ।