টপ নিউজ

গাংনীতে গম কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-১০

By মেহেরপুর নিউজ

March 12, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামে মাঠে গম কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। উভয়পক্ষের আহতরা হলেন-ধানখোলা গ্রামের মাঠ পাড়ার বাদল আলীর ছেলে সেন্টু হােসেন (৩০), মৃত এখলাছ মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৬০), রেজাউল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (৩০), ইয়াজুল ইসলামের ছেলে জিনারুল ইসলাম (৩৮), জিনারুল স্ত্রী রহিমা খাতুন (৩৫), সিরাজুল ইসলামের স্ত্রী সালেহা খাতুন (৫৫), মুজিবুর রহমানের দু’ছেলে সাবান আলী (৪৫) ও আসাদুল হক (৩০), মৃত ইসলাম মণ্ডলের ছেলে জিয়ারুল (৩০) এবং ফরমান আলীর ছেলে ফাকের আলি(২৭)।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ধানখোলা গ্রামের মাঠপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে তাদের মধ্যে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মামলাকৃত জমি থেকে সেন্টু,সিরাজুল,মিনারুল ও জিয়ারুলের লোকজন গম কেটে সকালে বাড়িতে নিয়ে আসেন। এসময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া। তবে শাবান, আসাদুল,জিয়ারুল ও ফরমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. এমকে রেজা বলেন অবস্থার অবনতি হওয়ায় শাবান,আসাদুল ও জিয়ারুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।