অন্যান্য

গাংনীতে গরম পানিতে ঝলছে গেছে শিশুর শরীর

By মেহেরপুর নিউজ

June 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে গরম পানিতে পড়ে খাদিজা (২) নামের এক শিশুর শরীর ঝলসে গেছে। মঙ্গলবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, বালিয়াঘাট গ্রামের আবুল কালামের মেয়ে খাদিজা খাতুন রান্না ঘরে খেলা করার সময় হঠাৎ করে চুলোর উপর পড়ে যায়। এ সময় চুলায় থাকা গরম পানিতে তার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।