বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গরুর শিংয়ের গুতােই গেরস্থ আহত

By মেহেরপুর নিউজ

July 17, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামে গরুর শিং এর গুতোই ইজ্জান আলী (৬০) নামের এক গেরস্থ আহত হয়েছেন। আহত ইজ্জান কসবা গ্রামের আমির উদ্দীন শেখের ছেলে। রবিবার বিকেলে কসবা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,ইজ্জান বিকেলে গোয়াল ঘর থেকে তার গরু বের করে বাইরে বাঁধতে যাচ্ছিলেন। এসময় গরুটি তাকে আকস্মিক ভাবে শিং দিয়ে গুতাে মারে। ওই গুতােই সে গুরুতর ভাবে আহত হয়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।