বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গরুর শিংয়ের গুতোই গৃহবধূর মৃত্যু

By মেহেরপুর নিউজ

May 15, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রামে গরুর শিং-এর গুতােয় মুসলিমা খাতুন (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। ১ সন্তানের জননী নিহত মুসলিমা মহিষাখােলা গ্রামের বজলুর রহমানের স্ত্রী।

শনিবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে গৃহবধূ মুসলিমা পানি দিয়ে গরুর শরীর পরিস্কার করতে গিয়ে নিহতের শিকার হয়।

স্থানীয়রা জানান,মুসলিমা তার গরুর শরীর পরিস্কার করছিলেন। এক পর্যায়ে গরুটি আকস্মিক ভাবে শিং দিয়ে গুতাে মারে। এসময় সে গুরুতরভাবে আহত হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘােষণা করেন।