টপ নিউজ

গাংনীতে গলায় দুধ আটকিয়ে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

January 24, 2021

সাহাজুল সাজু, গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে গলায় দুধ আটকিয়ে জাহিদুল ইসলাম (৬ মাস) বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শিশু জাহিদুল ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। রবিবার দুপুরের দিকে শিশু জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়,জাহিদুলকে তার মা বুকের দুধ পান করাচ্ছিলেন। এসময় তার গলায় দুধ আটকিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।