বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গলায় রশি পেঁচিয়ে বৃদ্ধের আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

July 26, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামে বসের আলী (৭০) নামের এক বৃদ্ধ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃদ্ধ বসের আলী গাঁড়াডােব গ্রামের মৃত কালু শেখের ছেলে।

সােমবার ভাের সাড়ে ৫টার দিকে নিজ ঘরের আড়া থেকে বসের আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান পারিবারিক কলহের জের ধরে বসের আত্মহত্যা করেছেন।