বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গাঁজাসহ নারী আটক

By মেহেরপুর নিউজ

May 12, 2023

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ পারিছা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত পারিছা গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাতে দিকে গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পারিছাকে আটক করে। এসময় কাছ থেকে ১শ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পারিছা খাতুন নিজ বাড়িতে মাদক বিক্রি করছে এমর্মে থানার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়া গেলে, তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে পারিছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে