গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ১শ গ্রাম গাঁজাসহ মাফিক হােসেন (১৮) নামের এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটকৃত মাফিক গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের শেখ পাড়ার মিয়ার রহমানের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বামন্দী-রামনগর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই শরিফুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটিদল মাফিককে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামন্দী-রামগর সড়কের আল-ফালা ক্লিনিকের সামনে থেকে মাফিক নামের এক যুবককে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশী করে পরনে থাকা প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থা ১ গ্রাম গাঁজার উদ্ধার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।