বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গাঁজাসহ ১জন আটক

By মেহেরপুর নিউজ

July 26, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ৫’শ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও (৫০) নামের একজনকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত জোসেফ রোজারিও গাংনী উপজেলা চৌগাছা গ্রামের খ্রিষ্টান পাড়ার ক্লেমন্ট রোজারিওর ছেলে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,জোসেফ রোজারিও তার নিজ বাড়িতে মাদক কেনাবেঁচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

অভিযানে জোসেফ রোজারিওর শয়ন কক্ষের সানসেটের উপর থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় জোসেফ রোজারিওকে আটক করা হয়। রোজারিও বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।।