মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ মে :
গাংনী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটকরা হলেন, গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আহম্মেদ আলীর ছেলে বাবলু (৩০) ও একই উপজেলার মহাম্মদপুর গ্রামের তাহাজুল ইসলামের ছেলে শাহার“ল ইসলাম (৩২)। গাংনী থানার উপপরিদর্শক মনির হোসেন রাত ৯ টার দিকে গোপন সংবাদে সংগীয় ফোর্সসহ মহাম্মদপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৫ বোতল ফেনসিডিলসহ শাহার“ল ইসলামকে আটক করেন। অপরদিকে ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিত্বে রাত ১০ টার দিকে ধলা গ্রামের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ বাবলুকে আটক করেন। আটকদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে এদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম নিশ্চিত করেছেন।