বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গাঁজা-মদসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

May 19, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও মদসহ ইকরামুল হক (২০) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশের একটিদল। আটককৃত ইকরামুল গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের ইকতার আলীর ছেলে।

শুক্রবার বিকেলের দিকে সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই আশরাফুলের নেতৃত্বে এসআই কাহী মহসিন,এএসআই নো: হেলাল উদ্দিনসহ ডিবি পুলিশের একটিদল শওড়াতলা গ্রামের জনৈক ভাদুমিয়ার বাঁশবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে ইকরামুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ বোতল ভারতীয় মদ ও ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।