বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গৃহবধুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

By মেহেরপুর নিউজ

March 23, 2020

 মেহেরপুর নিউজ :

মেহেপুরের গাংনীতে এক গৃহবধুকে জোর পুর্বক যৌন নির্যাতনের অভিযাগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা ঐ গৃহবধু বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। ঘটনাটি রবিবার রাতে উপজেলার বামুন্দী ইউপির রামনগর গ্রামের এ ঘটনা ঘটে।

নির্যাতিতা ও তার পরিবার জানান, বাড়ির পার্শে একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে ডেকে নিয়ে রামনগর গ্রামের রেজাউল হকের ছেলে রানা জোর পূর্বক যৌন নির্যাতন করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেছি। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,আসামী রানা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। নির্যাতিতা গৃহবধুর ডাক্তারী পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে।