গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সুরাতন খাতুন (৪০) নামের এক গৃহবধূ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ৩ সন্তানের জননী গৃহবধূ সুরাতন গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের সেন্টু আলীর স্ত্রী ও একই উপজেলার নওদাপাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ে।
রবিবার সকালের দিকে স্বামীর ঘরের আড়ার সাথে সুরাতনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান সাংসারিক অভাব-অন্টনের কারণে সুরাতনের সাথে তার স্বামীর মনােমালিন্য হয়। এনিয়ে অভিমানে সুরাতন আত্মহত্যা করেছেন।
এদিকে খবর পেয়ে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল খায়ের মোল্ল্যা সঙ্গীয় ফাের্স নিয়ে গৃহবধূ সুরাতনের মরদেহ উদ্ধার করে গাংনী থানায় নিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।