গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের যুগিন্দা গ্রামে রেশমী খাতুন (১৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রেশমী যুগিন্দা গ্রামের আলী হােসেনের স্ত্রী ও মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকার গ্রামের কদর আলীর মেয়ে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে যুগিন্দা গ্রামের নামাজ মন্ডলের ছেলে আলী হোসেনের সাথে রেশমীর বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে রেশমী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন দাবি করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
এদিকে,রেশমীর বাবার পরিবারের সদস্যরা জানায় রেশমীকে শ্বাসরােধে হত্যা শেষে আত্মহত্যা বলে ধামা দেয়া হচ্ছে।