বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গৃহবধূর আত্মহত্যা

By Meherpur News

April 24, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার জােড়পুকুরিয়া গ্রামে সুমী খাতুন (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধূ সুমী ওই গ্রামের সবুজ আলীর স্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় স্বামীর গৃহের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান,পারিবারিক কলহের জের ধরে অভিমানে গৃহবধূ সুমী সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।