বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গ্রাম পুলিশদের কুচকায়াজের মহড়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনীতে অনুষ্ঠিত গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে কুচকায়াজের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা কুচকাওয়াজের মহড়া পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মঙ্গলবার মাশব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।