বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু রেখে প্রবাসীর পরিবারকে হুমকি

By Meherpur News

February 01, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে দেড় লক্ষ টাকা চাঁদার দাবিতে দুটি বোমা সদৃশ বস্তু রেখে চিরকুটের মাধ্যমে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকালে জেলার গাংনী উপজেলার সহগলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুন আলীর বাড়ির পাশ থেকে বোমা সদৃশ ২টি বস্তু ও চাঁদা দাবি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করে পুলিশ।

প্রবাসী মিঠুন সহগলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় মিঠুনের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান , ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।