টপ নিউজ

গাংনীতে চার কেজি গাঁজাসহ পাচারকারী আটক

By মেহেরপুর নিউজ

September 05, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীর তেরাইল বাজার থেকে মাদক পাচারকারী সাহারুল মন্ডলকে আটক করেছে র‌্যাব।

শনিবার  র‌্যাব-৬ এর একটি টীম এ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চার কেজি গাঁজা। সাহারুল মন্ডল ওই গ্রামের আজিজুল মন্ডলের ছেলে।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, সাহারুল চিহ্নিত মাদক পাচারকারী। সে মাদক বিক্রি করছে মর্মে সংবাদ পেয়ে র‌্যাব- ৬ এর একটি টীম অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছে থাকা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।