বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 13, 2020

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেঁপু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, গাংনী র‌্যাব ক্যাম্পের প্রতিনিধি এ এস আই শাহ আলম (নিঃ), কাজিপুর বিজিবি ক্যাম্প সুবেদার বাদশা মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।