বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

By মেহেরপুর নিউজ

March 25, 2021

 সাহাজুল সাজু :

২৫ মার্চ,গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের উদ্যােগে মােমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যারাতে গাংনী উপজেলা শহীদ মিনারে মােমবাতি প্রজ্জ্বলন ও শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। গাংনী উপজেলা ও গাংনী পৌর ছাত্রলীগ মােমবাতি প্রজ্জ্বলন করে। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও গাংনী ছাত্রলীগের সভাপতি ডালিম রানা। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।