বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 04, 2018

মেহেরপুর নিউজ, ০৪ জুলাই: মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে আতাহার আলী (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২ টার সময় উপজেলার জালশুকা গ্রামের নিজবাড়ির ছাদ থেকে ভুট্টা নামানোর সময় এ ঘটনা ঘটে। আতাহার আলী জালশুকা গ্রামের রমজান আলীর ছেল।

মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা মোঃ শওকত আলী জানান,আতাহার আলী ও তার দুই ভাই কালু ও বিল্ল­াল ছাদে ভুট্টা শুকিয়ে বস্তা বোঝাই করে নীচে নামানোর সময় পা পিছলে মাটিতে পড়ে গিয়ে মারাত্বক আহত হয়। আহত আতাহার আলীকে আহত অবস্থায় গাংনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।