বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছাদ থেকে পড়ে মিস্ত্রী আ-হ-ত

By মেহেরপুর নিউজ

September 28, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিল্ডিংয়ে৷ কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আসলাম হােসেন (২৮) নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছেন। আহত আসলাম গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের মৃত আজগর আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে হিজলবাড়ীয়া গ্রামের একটি বিল্ডিংয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসলাম হিজলবাড়ীয়া গ্রামের কালু হােসেন এর বাড়ির ছাদে কাজ করছিলেন । হঠাৎ অসাবধানতা বশতঃ সেখান থেকে নিচে তারকাটার বেড়ার উপর পড়ে গিয়ে গুরুতর জখম হয়। ধদদধদদদতস এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক াতাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।