মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: মেহেরপুররে গাংনী উপহেজলার বাঁশবাড়িয়া গ্রামে ছাদ থেকে পড়ে নাদিম (৪) নামের এক শিশু মারাত্মক অাহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে বচকিৎসাধীন রয়েছে। জানা গেছে, আজ রোববার সকালে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের শিশু পুত্র বাড়ির ছাদে খেলা করার সমং অসাবধানবশত: নিচে পড়ে যায় । এত সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার রে মেহেরপুর জেনারেলর হাসপাতালে ভর্তি করা হয়।